আইসিটি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে শাহবাগের আন্দোলন ঘিরে আপত্তিকর ১২টি ব্লগ ও ফেসবুক পেইজ বন্ধ করে দিয়েছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাইবার ক্রাইম প্রতিরোধের বিশেষ টিম (বিডি-সিএসআইআরটি) বুধবার থেকে ১২টি ব্লগ ও ফেসবুক পেইজ বন্ধ করে দেয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিডি-সিএসআইআরটি) আহ্বায়ক গিয়াসউদ্দিন আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক দল বিবেচনায় নয়, প্রচলিত আইনেই ব্লগ বা ফেসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়েছে।’
বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিমের একজন সদস্য বলেন, ‘বন্ধ করে দেয়া ব্লগ ও ফেসবুক পেইজের মধ্যে সোনার বাংলা ব্লগ এবং বাঁশের কেল্লা ও ধর্মকারী নামের ফেসবুক পেইজ রয়েছে।’
গত বছরের ২৫ জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধে একটি বিশেষ টিম গঠন করে বিটিআরসি। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে এই টিম সে সময় থেকে সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করে। একই বছরের ২২ এপ্রিল থেকে পড়হঃধপঃ@পংরৎঃ.মড়া.নফ ঠিকানায় সাইবার ক্রাইম প্রতিরোধে অভিযোগ ও পরামর্শ নেয়া শুরু হয়। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে গুরুত্ব বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিটিআরসি। এরআগে বাংলাদেশে ২০১০ সালের ২৯ মে প্রথমবারের মতো ফেসবুক ব্লক করেছিল সরকার। তবে কয়েকদিন পর তা খুলে দেয়া হয়। লেখা দেখেছে (528)











1 comment
1 ping
Nauru wycieczki says:
মার্চ ১০, ২০১৩ at ৬:৪৯ পুর্বাহ্ন (UTC 6 )
Whats Taking place i am new to this, I stumbled upon this I’ve discovered It positively useful and it has aided me out loads. I hope to contribute & help other customers like its aided me. Good job.
#Shahbag Protesters Fight off Atheist Shadow Cast by Islamist Groups | OccuWorld says:
মার্চ ২, ২০১৩ at ৪:০৬ পুর্বাহ্ন (UTC 6 )
[...] Islami Student Shibir. Bangladesh Telecom Regulatory Commission (BTRC) has until now blocked 12 blogs and Facebook pages [bn] administered by Jamaat-Shibir supporters on charges of inciting hatred and [...]